Ctn Tv

কুমিল্লায় গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই বছর ধরে পলাতক এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার মো. মোয়াজ্জেম হোসেন (৩০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাজরা এলাকার বাসিন্দা। র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।র‌্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে মোয়াজ্জেমসহ কয়েকজন বন্দি পালিয়ে যান। এ ঘটনায় কোনাবাড়ী থানায় কারা কর্তৃপক্ষ ১৯৯ জনকে আসামি করে মামলা করে।গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলায় আদালত মোয়াজ্জেমকে মৃত্যুদণ্ড দেন। এরপর তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগার থেকে পালিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুমিল্লায় গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি