হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, হাসপাতালের গেটেও বাধা দেওয়া হয়: সারজিস আলম
জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি)
উত্তরাঞ্চলের মুখ্য
সংগঠক
সারজিস
আলম
অভিযোগ
করেছেন,
হবিগঞ্জে দলের
পদযাত্রায় ছাত্রদল ও
যুবদলের ‘সন্ত্রাসী বাহিনী’
হামলা
চালিয়েছে। এতে
দলের
একাধিক
নেতাকর্মী আহত
হয়েছেন। তাঁর
দাবি,
হামলায়
কারও
হাত
ভেঙে
গেছে,
কারও
মাথা
ফেটে
গেছে।
হামলাকারীরা ক্যামেরা ও
মোবাইল
ফোনও
ছিনিয়ে
নিয়েছে। এমনকি
এক
কর্মীর
চোখে
রড
দিয়ে
আঘাত
করা
হয়েছে।মঙ্গলবার রাতে
এনসিপির মুখ্য
সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক
অ্যাকাউন্টে প্রকাশিত একটি
ভিডিও
বার্তায় সারজিস
আলম
এসব
অভিযোগ
করেন।ভিডিও বার্তায় তিনি
বলেন,
আহত
সাত-আটজন নেতাকর্মীকে চিকিৎসার জন্য
সদর
হাসপাতালে নেওয়ার
সময়
হাসপাতালের গেটেও
তাঁদের
ওপর
পুনরায়
হামলা
চালানো
হয়
এবং
ভেতরে
প্রবেশে বাধা
দেওয়া
হয়।সারজিস আলম
আরও
অভিযোগ
করেন,
হামলার
সময়
পুলিশ
ঘটনাস্থলে উপস্থিত থাকলেও
তারা
কোনো
ব্যবস্থা নেয়নি।
তাঁর
ভাষ্য,
পুলিশ
দাঁড়িয়ে থেকে
পুরো
ঘটনা
দেখেছে।এর আগে
মঙ্গলবার বিকেলে
হবিগঞ্জ জেলা
শহরের
সার্কিট হাউস
এলাকায়
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে
হামলার
ঘটনা
ঘটে।
এনসিপির অভিযোগ,
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ
হামলা
চালিয়েছেন। এ
সময়
কয়েকজন
সাংবাদিকের ব্যবহৃত গাড়িও
ভাঙচুর
করা
হয়।এনসিপির দাবি,
হামলায়
অন্তত
১০
জন
নেতাকর্মী আহত
হয়েছেন। তবে
অভিযোগের বিষয়ে
বিএনপি
বা
ছাত্রদল-যুবদলের পক্ষ
থেকে
তাৎক্ষণিক কোনো
বক্তব্য পাওয়া
যায়নি।