চাঁদা না পেয়ে নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, ককটেল বিস্ফোরণ
চট্টগ্রামের হাটহাজারীতে ২০
লাখ
টাকা
চাঁদা
না
দেওয়ায়
একটি
নির্মাণাধীন ১০
তলা
ভবনে
হামলার
অভিযোগ
উঠেছে।
এ
সময়
নির্মাণশ্রমিক ও
প্রহরীদের মারধরের পাশাপাশি তিনটি
ককটেল
নিক্ষেপ করা
হয়
বলে
অভিযোগ
পাওয়া
গেছে।
এতে
আশপাশের এলাকায়
আতঙ্ক
ছড়িয়ে
পড়ে।রোববার সকালে
উপজেলার ১
নম্বর
দক্ষিণ
পাহাড়তলী ওয়ার্ডের ভাটিয়ারী লিংক
রোড-সংলগ্ন একটি আবাসিক
এলাকায়
এ
ঘটনা
ঘটে।স্থানীয় সূত্র
ও
ভবনমালিকের সঙ্গে
কথা
বলে
জানা
যায়,
পাইকারি চাল
ও
চিনির
ব্যবসায়ী মোহাম্মদ জসিম
উদ্দিন
ওই
এলাকায়
একটি
১০
তলা
ভবন
নির্মাণ করছেন।
গত
এক
মাস
ধরে
বিদেশি
নম্বর
থেকে
ফোন
করে
তাঁর
কাছে
২০
লাখ
টাকা
চাঁদা
দাবি
করা
হচ্ছিল। কয়েক
দিন
ফোন
বন্ধ
থাকার
পর
গত
এক
সপ্তাহ
ধরে
আবারও
চাঁদার
দাবিতে
ফোন
আসতে
শুরু
করে।জসিম উদ্দিন
বলেন,
বিষয়টি
তিনি
আগেই
হাটহাজারী মডেল
থানাকে
জানিয়েছিলেন। কিন্তু
চাঁদার
টাকা
না
দেওয়ায়
রোববার
সকালে
মুখোশ
পরা
একদল
ব্যক্তি নির্মাণাধীন ভবনে
হামলা
চালায়।
তারা
শ্রমিক
ও
প্রহরীদের মারধর
করে
এবং
তিনটি
ককটেল
নিক্ষেপ করে।ঘটনার পর
পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ
সংগ্রহ
করে
হামলাকারীদের শনাক্তের চেষ্টা
চলছে।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ
সুপার
কাজী
মো.
তারেক
আজিজ
বলেন,
সিসিটিভি ফুটেজে
হামলার
ঘটনা
দেখা
গেছে।
হামলাকারীদের শনাক্ত
করে
দ্রুত
গ্রেপ্তারের জন্য
পুলিশ
কাজ
করছে।
এ
ঘটনায়
জড়িত
ব্যক্তিদের আইনের
আওতায়
আনতে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।ভবনমালিক জসিম
উদ্দিন
জানান,
হামলার
ঘটনায়
জড়িত
ব্যক্তিদের বিরুদ্ধে তিনি
থানায়
মামলা
করবেন।
ঘটনাটির পর
স্থানীয় বাসিন্দাদের মধ্যে
উদ্বেগ
তৈরি
হয়েছে।
তাঁরা
হামলাকারীদের দ্রুত
গ্রেপ্তার এবং
চাঁদাবাজি বন্ধে
কার্যকর ব্যবস্থা নেওয়ার
দাবি
জানিয়েছেন।