Ctn Tv

ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আগরতলায় দুই দিনব্যাপী বৈঠক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গণমাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক শীর্ষক আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে ২২ ও ২৩ জুলাই দুই দিনব্যাপী এ বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন দৈনিক সমাচার-এর ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া এবং সাপ্তাহিক সত্য সমাচার-এর সম্পাদক মো. আবু ফাত্তাহ।অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সাধারণ সম্পাদক রামাকান্তা দে বাংলাদেশের দুই প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।আয়োজক সূত্রে জানা যায়, গোলটেবিল বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশ ও ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়।বক্তারা বলেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানো সম্ভব। এর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি দুই দেশের গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্পর্কও আরও সুদৃঢ় হবে।  

ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আগরতলায় দুই দিনব্যাপী বৈঠক