Ctn Tv

মূল পাতা

সারাদেশ

ছয় অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

ছবি: সংগ্রহ

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে হবে।

আবহাওয়া ঝড়ো হাওয়া বজ্রবৃষ্টি নদীবন্দর সতর্কতা সংকেত খুলনা

আপনার মতামত লিখুন

ছয় অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
0:00 0:00
1.0x
Ctn Tv

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ছয় অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে হবে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত