Ctn Tv

মূল পাতা

আইন-কানুন

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত--এর বিচারক রবিউল আলম তারিখ নির্ধারণ করেন।

আদালতের সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর এম. আনিছুর রহমান আনিছ জানান, মামলায় কারাগারে থাকা আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। কারণে তাঁকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ফলে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরে মামলাটি তদন্ত করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য সাদেক খান।

ছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনা ট্রাকচালক হত্যা গণঅভ্যুত্থান মোহাম্মদপুর আদালত

আপনার মতামত লিখুন

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
0:00 0:00
1.0x
Ctn Tv

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত--এর বিচারক রবিউল আলম তারিখ নির্ধারণ করেন।

আদালতের সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর এম. আনিছুর রহমান আনিছ জানান, মামলায় কারাগারে থাকা আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। কারণে তাঁকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ফলে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরে মামলাটি তদন্ত করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য সাদেক খান।

ছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত