Ctn Tv

মূল পাতা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সাত নৌযানে হামলার দাবি ইরানের

ছবি: সংগ্রহ

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন নৌপথ ব্যবহারের অভিযোগে সাতটি নৌযানে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর মধ্যে চারটি নৌযানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের কবলে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি নৌযান বুধবার শনাক্ত করা হয়। পরে একই সময়ে সেগুলোতে হামলা চালানো হলে নৌযানগুলোতে আগুন ধরে যায়।

এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিম অংশে আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সতর্ক করে আইআরজিসি বলেছে, উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের উৎসাহে জাহাজগুলো অনুমোদনহীন নৌপথ ব্যবহার করছে। এর ফলে সামুদ্রিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গত ৯ অক্টোবরও নিষিদ্ধ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে হরমুজ প্রণালির বাইরেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ এবং ইরানের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে এ গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ নৌপথে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি আইআরজিসি

আপনার মতামত লিখুন

হরমুজ প্রণালিতে সাত নৌযানে হামলার দাবি ইরানের
0:00 0:00
1.0x
Ctn Tv

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে সাত নৌযানে হামলার দাবি ইরানের

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন নৌপথ ব্যবহারের অভিযোগে সাতটি নৌযানে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর মধ্যে চারটি নৌযানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের কবলে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি নৌযান বুধবার শনাক্ত করা হয়। পরে একই সময়ে সেগুলোতে হামলা চালানো হলে নৌযানগুলোতে আগুন ধরে যায়।

এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিম অংশে আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সতর্ক করে আইআরজিসি বলেছে, উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের উৎসাহে জাহাজগুলো অনুমোদনহীন নৌপথ ব্যবহার করছে। এর ফলে সামুদ্রিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গত ৯ অক্টোবরও নিষিদ্ধ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে হরমুজ প্রণালির বাইরেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ এবং ইরানের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে এ গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ নৌপথে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত