৫০ বছরের হুমকি মোকাবিলায় কৌশল সাজাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ
ও
অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই
আগামী
৫০
বছরের
সম্ভাব্য হুমকি
মোকাবিলায় প্রতিরক্ষা কৌশল
সাজানোর কথা
জানিয়েছে ইরান।
দেশটির
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ
ইবন
আল-রেজা বলেছেন, সাম্প্রতিক সংঘাত
থেকে
পাওয়া
অভিজ্ঞতা ও
গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে ভবিষ্যতের হুমকিগুলো পর্যালোচনা করা
হচ্ছে।স্থানীয় সময়
রোববার
(২৩
আগস্ট)
এক
বক্তব্যে ইরানের
প্রতিরক্ষাপ্রধান বলেন,
শত্রুপক্ষ সম্পর্কে তেহরান
ব্যাপক
গোয়েন্দা ও
প্রযুক্তিগত তথ্য
সংগ্রহ
করেছে।
এর
মাধ্যমে তাদের
কৌশলগত
ধরণ
ও
কার্যক্রম পরিচালনার পদ্ধতি
সম্পর্কে আরও
পরিষ্কার ধারণা
পাওয়া
গেছে।তিনি বলেন,
সাম্প্রতিক অভিজ্ঞতা ইরানকে
নিজেদের অগ্রাধিকার ও
মনোযোগের ক্ষেত্রগুলো পুনর্বিবেচনা করতে
সহায়তা
করেছে।
একই
সঙ্গে
ভবিষ্যতের কর্মপন্থাও আরও
সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা
হচ্ছে।মজিদ ইবন
আল-রেজা জানান, শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তু সতর্কতার সঙ্গে
চিহ্নিত ও
মূল্যায়ন করা
হয়েছে।
এসব
বিষয়ে
প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য
অভিযান
পরিচালনাকারী বাহিনীর কাছে
পৌঁছে
দেওয়া
হয়েছে।তিনি আরও
বলেন,
সুনির্দিষ্ট হিসাব-নিকাশ এবং লক্ষ্যবস্তু ব্যবস্থাপনার কার্যকর কৌশলের
মাধ্যমে ইরানের
সশস্ত্র বাহিনী
শত্রুপক্ষকে বড়
ধরনের
আঘাত
হানতে
সক্ষম
হয়েছে।ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দাবি,
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান
অত্যন্ত দক্ষতার সঙ্গে
লড়াই
করেছে।
অন্যদিকে, এই
সংঘাতে
শত্রুপক্ষকে অনেক
বেশি
মূল্য
দিতে
হয়েছে
বলেও
মন্তব্য করেন
তিনি।সূত্র: তাসনিম
নিউজ
এজেন্সি