Ctn Tv

আর্কাইভ দেখুন

নারায়ণপুরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের আর্থিক সহায়তা দিলেন লাল মিয়া

নারায়ণপুরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের আর্থিক সহায়তা দিলেন লাল মিয়া

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর নারায়ণপুর ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আয়োজক ও ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি।পূজামণ্ডপ পরিদর্শনকালে রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, এ অঞ্চলে আবহমানকাল থেকেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এমন মনোভাব নিয়ে দুর্গাপূজা আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ (বি.এ), নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহসভাপতি অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন) ও দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন। এ ছাড়া ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সাঘাটায় ১৪ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, দূষণে অতিষ্ঠ গ্রামবাসী

সাঘাটায় ১৪ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, দূষণে অতিষ্ঠ গ্রামবাসী

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে অনুমোদনহীন কয়লা তৈরির কারখানায় ১৪টি মাটির চুল্লিতে দিনরাত কাঠ পোড়ানো হচ্ছে। এসব চুল্লি থেকে নির্গত ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন থাকছে। এতে বায়ুদূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের ফসলি মাঠের মাঝখানে অনুমোদন ছাড়াই এসব কারখানা গড়ে তোলা হয়েছে। শাহিন মিয়া, মেহেরুল ইসলাম ও ফেলু মিয়াসহ কয়েকজন এসব কারখানার সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে স্থানীয় দালালের মাধ্যমে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে প্রকাশ্যে গাছ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই পাওয়া যায়নি।স্থানীয়দের ভাষ্য, চুল্লিগুলো থেকে ২৪ ঘণ্টাই ধোঁয়া বের হয়। এতে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ফসলি জমি ও গাছপালারও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাঁদের।এলাকাবাসীর আরও অভিযোগ, কয়লা তৈরির কারখানাগুলো থেকে নির্গত কালো ধোঁয়ার বিষয়ে কেউ কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়। এ কারণে পরিবেশদূষণের শিকার হলেও অনেকে প্রতিবাদ করতে সাহস পান না।গড়গড়িয়া এলাকার বাসিন্দা মমিন মিয়া বলেন, ‘এসব কয়লা কারখানার ধোঁয়ার যন্ত্রণায় গ্রামে চলাফেরা করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অসহায় হয়ে পড়েছি আমরা।’এ বিষয়ে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, ‘এসব অবৈধ কয়লার কারখানার কথা শুনেছি। ভালোভাবে জেনে প্রশাসনকে অবহিত করা হবে।’সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান চালিয়ে কারখানাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এরপরও নতুন করে কারখানা তৈরি করা হয়ে থাকলে আবার অভিযান চালানো হবে।স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অনুমোদনহীন এসব কারখানার বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে পরিবেশদূষণ বন্ধ হয় এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।


নারায়ণপুরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের আর্থিক সহায়তা দিলেন লাল মিয়া

নারায়ণপুরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের আর্থিক সহায়তা দিলেন লাল মিয়া

সাঘাটায় ১৪ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, দূষণে অতিষ্ঠ গ্রামবাসী

সাঘাটায় ১৪ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, দূষণে অতিষ্ঠ গ্রামবাসী

সৌদি আরবে মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর উৎকণ্ঠায় মির্জাপুরের সুয়েতির পরিবার

সৌদি আরবে মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর উৎকণ্ঠায় মির্জাপুরের সুয়েতির পরিবার

বেলাবোয় পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন আখতারুজ্জামান

বেলাবোয় পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন আখতারুজ্জামান

পদোন্নতি থেকে আবাসন প্রকল্প সবখানেই অনিয়,  সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে তদন্তের দাবি

পদোন্নতি থেকে আবাসন প্রকল্প সবখানেই অনিয়, সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে তদন্তের দাবি

আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ছিল না টুপটুপ রিসোর্টের, প্রাণ গেল ১০ জনের

অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ছিল না টুপটুপ রিসোর্টের, প্রাণ গেল ১০ জনের

লালনের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় সাধুর হাট, মুখর আখড়াবাড়ি

লালনের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় সাধুর হাট, মুখর আখড়াবাড়ি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

মেক্সিকো উপকূলে নৌকাডুবি, ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১

মেক্সিকো উপকূলে নৌকাডুবি, ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১