Ctn Tv

আর্কাইভ দেখুন

হরমুজ প্রণালিতে সাত নৌযানে হামলার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে সাত নৌযানে হামলার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন নৌপথ ব্যবহারের অভিযোগে সাতটি নৌযানে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর মধ্যে চারটি নৌযানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের কবলে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি নৌযান বুধবার শনাক্ত করা হয়। পরে একই সময়ে সেগুলোতে হামলা চালানো হলে নৌযানগুলোতে আগুন ধরে যায়।এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিম অংশে আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সতর্ক করে আইআরজিসি বলেছে, উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের উৎসাহে জাহাজগুলো অনুমোদনহীন নৌপথ ব্যবহার করছে। এর ফলে সামুদ্রিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গত ৯ অক্টোবরও নিষিদ্ধ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে হরমুজ প্রণালির বাইরেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান।অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ এবং ইরানের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে এ গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া হবে না।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ নৌপথে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।


হরমুজ প্রণালিতে সাত নৌযানে হামলার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে সাত নৌযানে হামলার দাবি ইরানের

নারায়ণপুরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের আর্থিক সহায়তা দিলেন লাল মিয়া

নারায়ণপুরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের আর্থিক সহায়তা দিলেন লাল মিয়া

সাঘাটায় ১৪ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, দূষণে অতিষ্ঠ গ্রামবাসী

সাঘাটায় ১৪ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, দূষণে অতিষ্ঠ গ্রামবাসী

সৌদি আরবে মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর উৎকণ্ঠায় মির্জাপুরের সুয়েতির পরিবার

সৌদি আরবে মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর উৎকণ্ঠায় মির্জাপুরের সুয়েতির পরিবার

বেলাবোয় পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন আখতারুজ্জামান

বেলাবোয় পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন আখতারুজ্জামান

পদোন্নতি থেকে আবাসন প্রকল্প সবখানেই অনিয়,  সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে তদন্তের দাবি

পদোন্নতি থেকে আবাসন প্রকল্প সবখানেই অনিয়, সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে তদন্তের দাবি

আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ছিল না টুপটুপ রিসোর্টের, প্রাণ গেল ১০ জনের

অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ছিল না টুপটুপ রিসোর্টের, প্রাণ গেল ১০ জনের

লালনের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় সাধুর হাট, মুখর আখড়াবাড়ি

লালনের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় সাধুর হাট, মুখর আখড়াবাড়ি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ