Ctn Tv

মূল পাতা

আন্তর্জাতিক

৫০ বছরের হুমকি মোকাবিলায় কৌশল সাজাচ্ছে ইরান

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবন আল-রেজা

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই আগামী ৫০ বছরের সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা কৌশল সাজানোর কথা জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবন আল-রেজা বলেছেন, সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের হুমকিগুলো পর্যালোচনা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) এক বক্তব্যে ইরানের প্রতিরক্ষাপ্রধান বলেন, শত্রুপক্ষ সম্পর্কে তেহরান ব্যাপক গোয়েন্দা প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এর মাধ্যমে তাদের কৌশলগত ধরণ কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া গেছে।

তিনি বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতা ইরানকে নিজেদের অগ্রাধিকার মনোযোগের ক্ষেত্রগুলো পুনর্বিবেচনা করতে সহায়তা করেছে। একই সঙ্গে ভবিষ্যতের কর্মপন্থাও আরও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে।

মজিদ ইবন আল-রেজা জানান, শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তু সতর্কতার সঙ্গে চিহ্নিত মূল্যায়ন করা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য অভিযান পরিচালনাকারী বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট হিসাব-নিকাশ এবং লক্ষ্যবস্তু ব্যবস্থাপনার কার্যকর কৌশলের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষকে বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান অত্যন্ত দক্ষতার সঙ্গে লড়াই করেছে। অন্যদিকে, এই সংঘাতে শত্রুপক্ষকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা মধ্যপ্রাচ্য

আপনার মতামত লিখুন

৫০ বছরের হুমকি মোকাবিলায় কৌশল সাজাচ্ছে ইরান
0:00 0:00
1.0x
Ctn Tv

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৫০ বছরের হুমকি মোকাবিলায় কৌশল সাজাচ্ছে ইরান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই আগামী ৫০ বছরের সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা কৌশল সাজানোর কথা জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবন আল-রেজা বলেছেন, সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের হুমকিগুলো পর্যালোচনা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) এক বক্তব্যে ইরানের প্রতিরক্ষাপ্রধান বলেন, শত্রুপক্ষ সম্পর্কে তেহরান ব্যাপক গোয়েন্দা প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এর মাধ্যমে তাদের কৌশলগত ধরণ কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া গেছে।

তিনি বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতা ইরানকে নিজেদের অগ্রাধিকার মনোযোগের ক্ষেত্রগুলো পুনর্বিবেচনা করতে সহায়তা করেছে। একই সঙ্গে ভবিষ্যতের কর্মপন্থাও আরও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে।

মজিদ ইবন আল-রেজা জানান, শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তু সতর্কতার সঙ্গে চিহ্নিত মূল্যায়ন করা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য অভিযান পরিচালনাকারী বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট হিসাব-নিকাশ এবং লক্ষ্যবস্তু ব্যবস্থাপনার কার্যকর কৌশলের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষকে বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান অত্যন্ত দক্ষতার সঙ্গে লড়াই করেছে। অন্যদিকে, এই সংঘাতে শত্রুপক্ষকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত